আমাদের সম্পর্কে

Science & Commerce Vision—বিজ্ঞান ও বাণিজ্যের জন্য একটি অফলাইন ভিত্তিক কোচিং সেন্টার।

এসসিভি ক্লাসরুমে শিক্ষার্থীরা

আমাদের গল্প

এসসিভি প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি সহজ চিন্তা—বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন অফলাইনে (ক্লাসরুমে) সহজে ও কম খরচে মানসম্মত শিক্ষা পেতে পারেন। বিশেষ করে যারা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পড়েন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি গোছানো ক্লাস প্ল্যান, অভিজ্ঞ শিক্ষক এবং আধুনিক শেখানোর পদ্ধতি।

আমরা শুধু পরীক্ষার প্রস্তুতি নই; চেষ্টা করি ধারণা পরিষ্কার করে বাস্তব জীবনের উদাহরণসহ শেখাতে। ক্লাসরুম ক্লাসের পাশাপাশি নোট, প্র্যাকটিস শিট ও গাইডলাইন দিয়ে নিয়মিত ফলো-আপ করি।

🎯

আমাদের অভিপ্রায় (মিশন)

অফলাইন ক্লাসরুমে বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষাকে সহজ, মজাদার ও কার্যকর করা—এটাই আমাদের মিশন। আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসে এসে আত্মবিশ্বাসের সাথে শিখুক, নিয়মিত অনুশীলন করুক, এবং ফলাফল উন্নত করুক।

🔭

আমাদের দৃষ্টিভঙ্গি (ভিশন)

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অফলাইন কোচিং সেন্টার হওয়া—যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা সমানভাবে আস্থা রাখতে পারবেন। আমরা চাই এসসিভি নামটি শুনলেই মনে আসে গুণগত মান, শৃঙ্খলা এবং সঠিক দিকনির্দেশনা।

আমাদের মূল্যবোধ

এই নীতিগুলো দিয়ে আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি।

গুণগত মান

আমরা সর্বোচ্চ মানের কনটেন্ট ও শিক্ষকদের নিয়ে কাজ করি। প্রতিটি লেকচার ও নোট যাচাই করে তবেই আমরা প্রকাশ করি। আপনার সময় ও টাকা—দুটোরই মূল্য আমরা বুঝি।

সহজলভ্যতা

যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় শেখার সুযোগ। সাশ্রয়ী মূল্যে কোর্স, বিনামূল্যে ট্রায়াল এবং সহজ পেমেন্ট অপশন—যাতে আর্থিক বাধা কেউ পিছিয়ে না থাকেন।

উদ্ভাবন

নতুন পদ্ধতি ও টেকনোলজি দিয়ে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও আনন্দদায়ক করছি। লাইভ ক্লাস, ইন্টারঅ্যাক্টিভ কুইজ এবং ব্যক্তিগত সহায়তা—সবকিছু এক প্ল্যাটফর্মে।

কেন শিক্ষার্থীরা বেছে নেন আমাদের?

পড়াশোনা

সুসংগঠিত কারিকুলাম

প্রতিটি কোর্স ধাপে ধাপে সাজানো, যাতে আপনি সহজে অনুসরণ করতে পারেন।

শিক্ষা

অভিজ্ঞ শিক্ষক

বিষয়ের উপর দখল আছে এমন শিক্ষকদের সাথে শেখার সুযোগ।

লাইব্রেরি

২৪/৭ এক্সেস

কোর্স ম্যাটেরিয়াল যেকোনো সময় দেখতে ও রিভাইজ করতে পারবেন।